কিশোরগঞ্জে ধানের শীষের পথসভায় লাখো নেতাকর্মীর ঢল - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে ধানের শীষের পথসভায় লাখো নেতাকর্মীর ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জে ধানের শীষের নির্বাচনী প্রচারণার শেষ মূহুর্তে পথসভায় লাখো কর্মী-সমর্থকদের ঢল নেমেছে। আজ রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকেলে কিশোরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে এ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-৪ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন কিশোরগঞ্জ-সৈয়দপুরের উন্নয়ন করতে হবে,সেই জন্য সবার মার্কা ধানের শীষ মার্কা,উন্নায়নের মার্কা ধানের শীষ মার্কা। এই এলাকার উন্নয়নের স্বার্থে ১২ তারিখ ধানের শীষে একটি করে ভোট দেওয়ার আহবান জানাই ।

এদিকে স্বতস্ত্র প্রার্থী এসএম মামুনুর রশিদ ও রওশন মাহানাবা বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে তারা বলেন, ‌‌‘আমরা বুঝতে পেরেছি আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছে তারেক রহমান। সরকার গঠন করবে বিএনপি। আমরা সকল ভেদাভেদ ভুলে ধানের শিষের প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকারকে সমর্থন দিয়ে ধানের শীষের পক্ষে কাজ করে যাবো এই অঙ্গিকার করেছি। ইনশাআল্লাহ আমরা একজোট হয়েছি ধানের শীষের বিজয় নিশ্চিত করবো। নেতাকর্মীদেরকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান তারা।’

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির নেতা শওকত চৌধুরী, সাবেক ছাত্রনেতা ও ধানের শীষের সমর্থনকারী এসএম মামুন অর রশিদ, সাবেক নেতা রওশন মাহানাবা, সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ধানের শীষের সমর্থনকারী জয়নাল আবেদীন, নীলফামারী জেলা জমিয়তের সভাপতি হাফেজ ঈসমাইল রিয়াজি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ফযসাল দিদার দিপু, কিশোরগঞ্জ বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারন সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম।

বক্তব্যের শেষে একটি বিশাল র‌্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ হয়ে পুনরায় উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এসে র‌্যালীটি শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, কিশেরাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারন সম্পাদক অব্দুস সালাম, কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,

সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন,পলাশ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জোবায়েদ ইবনে রুবেল, সদস্য সচিব সোহেল রানা প্রামানিক রাসেলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN