দেশবাসীর উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারীর বার্তা - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশবাসীর উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারীর বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীকে বিশেষ বার্তা দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি প্রতিহিংসা ও রক্তক্ষয়ী সংঘর্ষ এড়িয়ে পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

তিনি বলেন, মতভিন্নতা যেন কোনোভাবেই একটি মানবিক সমাজের মূল চালিকাশক্তিকে বাধাগ্রস্ত করতে না পারে।

ড. আজহারী তার পোস্টে বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ দীর্ঘ দেড় যুগ পর পুনরায় তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। একে দেশের ভবিষ্যৎ গতিধারা নির্ধারণের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে অভিহিত করে তিনি ছাত্র-জনতাকে সচেতন ও সংযমী হওয়ার পরামর্শ দেন। নির্বাচনকে কেন্দ্র করে গুজব, উসকানি ও দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হতে পারে বলে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

বিভেদ ও বিদ্বেষমুক্ত রাজনীতির প্রত্যাশা ব্যক্ত করে তিনি লিখেছেন, সাধারণ মানুষ এখন ট্যাগিং ও ব্যাশিংমুক্ত পরিচ্ছন্ন রাজনীতি দেখতে চায়। রাজনীতিবিদদের প্রতি তার আহ্বান- জাতির মধ্যে বিভক্তি না বাড়িয়ে ইতিবাচক ধারার প্রতিযোগিতা শুরু করা উচিত। একে অপরের দোষারোপ না করে নিজেদের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং তারা যোগ্যতা মূল্যায়ন করতে জানে।

নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের উদ্দেশে আজহারী বলেন, আঠারো কোটি মানুষ প্রশাসন, সেনাবাহিনী ও নির্বাচন কমিশনের কাছ থেকে একটি কাঙ্ক্ষিত এবং নিরপেক্ষ নির্বাচন উপহার পেতে চায়। সঠিক ও পক্ষপাতহীন আচরণই পারে বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যেতে। তিনি প্রতিটি নাগরিককে তাদের ভোটাধিকারকে একটি পবিত্র আমানত হিসেবে বিবেচনা করার পরামর্শ দেন এবং সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান।

পরিশেষে তিনি সবাইকে মনে করিয়ে দেন, নেতৃত্ব কেবল পথ দেখাতে পারে কিন্তু রাষ্ট্রকে এগিয়ে নেয় একটি ঐক্যবদ্ধ জাতি। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য গড়ে তোলার মাধ্যমেই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN