শুঁটকি শিল্পে ব্যস্ত সময় পার করছে জেলেরা, বাড়ছে সম্ভাবনা ও শঙ্কা - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শুঁটকি শিল্পে ব্যস্ত সময় পার করছে জেলেরা, বাড়ছে সম্ভাবনা ও শঙ্কা

নিজস্ব প্রতিনিধি, ১০ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় শুঁটকি উৎপাদনের মৌসুম শুরু হতেই জেলে পরিবার গুলোর মধ্যে কর্মচাঞ্চল্য বেড়েছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপজেলার বিভিন্ন মৎস্যঘাট, চরাঞ্চল ও খোলা মাঠজুড়ে মাছ শুকিয়ে শুঁটকি তৈরির কর্মযজ্ঞ চলছে পুরোদমে। মৌসুমি এই শিল্পকে ঘিরে স্থানীয় অর্থনীতিতে গতি ফিরলেও একই সঙ্গে মৎস্য সম্পদ রক্ষা ও শিশু শ্রমের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

হাতিয়ার রহমত বাজার, কাজিরবাজার, জঙ্গলিয়া, জাহাজমারা কাটাখালী ও নিঝুমদ্বীপসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় রেণু মাছ, ছোট চিংড়ি ও ছেউয়া মাছ প্রক্রিয়াজাত করে শুঁটকি তৈরি করছেন জেলে পরিবারগুলো। সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ খোলা জায়গায় সারি সারি মাছ রোদে শুকানো হচ্ছে। কেউ মাছ বিছিয়ে দিচ্ছেন, কেউ নিয়মিত উল্টে দিচ্ছেন, আবার কেউ শুকিয়ে যাওয়া শুঁটকি সংগ্রহ করে বাছাই ও সংরক্ষণের কাজ করছেন। এসব কাজে নারী-পুরুষের পাশাপাশি শিশু ও কিশোর শ্রমিকদের অংশগ্রহণও চোখে পড়ার মতো।

জেলে পরিবারগুলোর দাবি, শুঁটকি উৎপাদন এখন তাদের অন্যতম প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। মৌসুমজুড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ায় অনেক পরিবার স্বাবলম্বী হচ্ছে। স্থানীয় উৎপাদকদের অধীনে গড়ে ১০ থেকে ১২ জন শ্রমিক কাজ করছেন। কেউ দৈনিক মজুরিতে, আবার কেউ মাসিক বেতনে নিয়োজিত। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, শিশু শ্রমিকদের কেউ কেউ মাসে প্রায় পাঁচ হাজার টাকা আয় করছে, অন্যদিকে প্রাপ্তবয়স্ক শ্রমিকরা দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত মজুরি পাচ্ছেন।

উৎপাদকরা জানান, ছোট চিংড়ির শুঁটকি মাছ চাষ ও পশুখাদ্য শিল্পে ব্যাপক চাহিদাসম্পন্ন। বর্তমানে প্রতি মণ শুঁটকি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। হাতিয়ার বিভিন্ন হাট-বাজার ছাড়াও জেলার বাইরে বড় পাইকারি ব্যবসায়ীদের কাছেও এসব শুঁটকি সরবরাহ করা হয়।

সম্প্রতি জেলেদের জালে প্রচুর পরিমাণে ছেউয়া মাছ ধরা পড়ায় উৎপাদন বেড়েছে। বড় মাছ তাজা অবস্থায় বাজারজাত করা হলেও ছোট মাছ শুঁটকি হিসেবে প্রক্রিয়াজাত করা হচ্ছে। প্রাকৃতিকভাবে রোদে শুকানো এসব শুঁটকির স্বাদ ভিন্ন হওয়ায় পর্যটকদের মধ্যেও এর চাহিদা বাড়ছে।

তবে স্থানীয় সচেতন মহলের একটি অংশ মনে করছে, নির্বিচারে রেণু ও ক্ষুদ্র চিংড়ি মাছ আহরণ ভবিষ্যতে মৎস্য সম্পদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পাশাপাশি শিশু শ্রমের ব্যাপক ব্যবহার সামাজিক ও আইনি দিক থেকে উদ্বেগজনক।

পরিবেশবাদী ও সামাজিক কর্মীরা বলছেন, দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের জন্য এই দুই বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা জরুরি।

ব্যবসায়ীরা জানান, প্রতি মৌসুমে হাতিয়া থেকে লাখ লাখ টাকার শুঁটকি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হলেও উৎপাদন প্রক্রিয়াটি এখনো মূলত অপ্রাতিষ্ঠানিক পর্যায়ে রয়েছে। আধুনিক সংরক্ষণ ব্যবস্থা ও স্বাস্থ্যসম্মত প্রক্রিয়াজাতকরণ সুবিধা গড়ে তোলা গেলে এই শিল্প আরও প্রসার লাভ করতে পারে।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ফয়জুর রহমান বলেন, উৎপাদকরা আগ্রহ দেখালে কেমিক্যালমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে শুঁটকি উৎপাদনের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত ব্যবস্থাপনা, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং শিশু শ্রম নিরুৎসাহিত করার কার্যকর উদ্যোগ নেওয়া গেলে শুঁটকি শিল্প হাতিয়ার জন্য টেকসই আয়ের একটি গুরুত্বপূর্ণ খাতে পরিণত হতে পারে। অন্যথায় স্বল্পমেয়াদি লাভের বিপরীতে দীর্ঘমেয়াদে ক্ষতির ঝুঁকি থেকেই যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN