
নিজস্ব প্রতিনিধি, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা উপলক্ষে গণসংযোগ করেন জনাব মাহবুবের রহমান শামীম সাহেবের সহধর্মিণী শিরিন আক্তার আইভি। এ সময় হাতিয়ার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণ তাঁকে ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রচারণাকালে শিরিন আক্তার আইভি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতেই ধানের শীষের এই আন্দোলন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে মানুষ পরিবর্তন চায়।
স্থানীয় নেতাকর্মীরা জানান, হাতিয়ায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের ভালোবাসা ও উৎসাহ নির্বাচনী প্রচারণাকে আরও গতিশীল করে তুলেছে।
এ সময় উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মন্তব্য করুন
You cannot copy content of this page