আমরা প্রমাণ করেছি—চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায় : হান্নান মাসুদ - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা প্রমাণ করেছি—চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায় : হান্নান মাসুদ

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, “আমরা সন্ত্রাসের রাজনৈতিক অতীতকে পেছনে ফেলে দিতে চাই। আমরা প্রমাণ করেছি—চাইলে চাঁদাবাজি বন্ধ করা যায়, চাইলে ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধার করা যায়। হাতিয়ার উন্নয়ন ও শান্তি কীভাবে প্রতিষ্ঠা করতে হয়, তা আমরা জানি।”

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

হান্নান মাসুদ বলেন, “হাতিয়ার নৌ-ঘাটগুলোতে আমাদের মা-বোনদের হয়রানি ও অপমানের কথা আমরা ভুলে যাইনি। ভুলে যাইনি এই জনপদের দুঃসহ অতীত ইতিহাস। তাই এখন আর কোনো হুমকি বা ভয়ভীতিতে পিছিয়ে যাওয়ার সময় নেই। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা আমাকে একটি করে ভোট দিন—আমি আপনাদের জন্য একটি নতুন হাতিয়া উপহার দেব।”

নির্বাচনী জনসভায় তিনি তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, হাতিয়ার আদি সড়ক তুফানিয়া এলাকা থেকে হিলটন মোড় পর্যন্ত প্রধান সড়কে রূপান্তর করা হবে। নদীভাঙন রোধে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হবে। রহমত বাজার, সূর্যমুখী, কমলার দীঘি ও নিঝুম দ্বীপ পর্যটন কেন্দ্রগুলো আধুনিকায়নসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা হবে এবং স্থানীয় জনগণের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

এ সময় জনসভায় হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্র শক্তি ও যুব শক্তির নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে ১১ দলীয় জোটের এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে হাতিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক শাপলা কলি প্রতীকের পক্ষে মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হন। এতে সভাস্থল ও আশপাশের সড়ক, অলিগলি কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN