
অনেকটা মধ্যরাত হয়ে গিয়েছিল। তবু গাজীপুরে প্রচারণা সমাবেশে হাজার হাজার মানুষ তখনও জড়ো হচ্ছিলেন। অনেকেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন।
বিএনপি নেতারা ভোটার উপস্থিতিকে দলের শক্তি পুনর্নির্মাণ ও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফেরার ঐক্য হিসেবে দেখছেন। গতকাল মঙ্গলবার আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, হাসিনার দল আওয়ামী লীগকে গত বছর নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী প্রশাসন রাজনীতি থেকে নিষিদ্ধ করে। ফলে বৃহস্পতিবারের ভোটে বিএনপি এগিয়ে থাকছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী একটি পুনরুত্থিত ইসলামপন্থি দল। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের জোটসঙ্গী।
নেতৃত্বের পরীক্ষা: নির্বাসন থেকে কমান্ড
প্রায় ১৭ বছর ধরে তারেক রহমান লন্ডনে নির্বাসন থেকে ভার্চুয়াল যোগাযোগের ওপর নির্ভর করে বিএনপিকে নেতৃত্ব দেন। এ সময়টায় তাঁর মা খালেদা জিয়াসহ দলের বেশির ভাগ জ্যেষ্ঠ নেতা বাংলাদেশে গ্রেপ্তার, আদালতের মামলা ও রাজনৈতিক বিধিনিষেধের মুখোমুখি হন।
তাঁর প্রত্যাবর্তনের মধ্যে বিএনপি যে তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হয়, তার মধ্যে একটি– দলের অভ্যন্তরে শৃঙ্খলা প্রতিষ্ঠা। ৩০০টি আসনের মধ্যে ৭৯টিতে ৯২ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী।
ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন: রয়টার্স
২০২৪ সালে নয়াদিল্লির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশে চীনের প্রভাব বেড়েছে। চলতি সপ্তাহের নির্বাচনের পর এ প্রভাব আরও গভীর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন রাজনীতিক ও বিশ্লেষকরা। তবে তারা এও বলছেন, এত বড় প্রতিবেশী হিসেবে ভারতকে পুরোপুরি পাশ কাটানো সম্ভব নয়।
এদিকে, চীন ঢাকায় তার বিনিয়োগ ও কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে প্রায়ই বাংলাদেশি রাজনীতিক, কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে বৈঠক করতে দেখা যায়।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের মানুষ মনে করে, শেখ হাসিনার অপরাধের সঙ্গে ভারতও জড়িত। যে দেশ একজন সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে এবং তাঁকে আমাদের দেশে অস্থিতিশীলতা তৈরির সুযোগ দিচ্ছে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি বা ব্যবসা করা মানুষ মেনে নেবে না।’
মন্তব্য করুন
You cannot copy content of this page