
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের আগের দিন সমর্থন চেয়েছেন হাতিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরেফিন আলী। তিনি প্রকৌশলী তানভীর রাজিবের পক্ষে ভোটারদের কাছে আহ্বান জানান।
এক ফেসবুক পোস্টে আরেফিন আলী বলেন, দুঃসময় থেকে শুরু করে দীর্ঘ পথচলায় আমার নেতা প্রকৌশলী তানভীর রাজিবকে সঙ্গে নিয়ে নানা ঝড়-তুফান পাড়ি দিয়ে আমরা আজকের অবস্থানে পৌঁছেছি। তিনি দাবি করেন, দ্বীপ হাতিয়ার স্বার্থে তানভীর উদ্দীন রাজীব ভাই কখনো দ্বীপের মাটি ছেড়ে যাননি এবং ভবিষ্যতেও যাবেন না।
আগামীকাল ১২ তারিখ অনুষ্ঠিতব্য ভোটকে কেন্দ্র করে তিনি হাতিয়াবাসীর প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, ফুটবল মার্কার সমর্থনে তানভীর উদ্দীন রাজিবের পাশে থাকার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে হাতিয়ায় প্রার্থীদের পক্ষ থেকে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা ও সমর্থন আদায় কার্যক্রম জোরদার হয়েছে।
মন্তব্য করুন
You cannot copy content of this page