কেন্দ্র পরিদর্শনের সময় হান্নান মাসউদের স্ত্রীর উপর বিএনপি সন্ত্রাসীদের হামলা।
বুড়িরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল বগিদা-রামদা,শর্টগান নিয়ে রাস্তা অবরোধ করে হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর উপর হামলা চালায়। তাকে রড দিয়ে ফেটায়। তাঁর ব্যবহৃত মোবাইল কেড়ে নেয়। এমনকি ভিডিও করার সময় আরেকজন সহযোদ্ধার মোবাইল ছিনিয়ে নেয় বিএনপি সন্ত্রাসীরা। অতিদ্রুত এ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।
You cannot copy content of this page