এনসিপি নেতা এবং নোয়াখালী-৬ এর সংসদ সদস্য প্রার্থী হান্নান মাসউদের ছোট ভাই নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায় দাবিটি সত্য নয়।
হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মুকুল আহমদের সঙ্গে যোগাযোগ করলে তিনি ডিসমিসল্যাবকে জানান, হাতিয়ায় এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি আরও নিশ্চিত হতে জেলা প্রতিনিধি আবু নাসের মঞ্জুর সঙ্গে কথা বলে ডিসমিসল্যাব। তিনিও জানান, এ ধরনের দাবির কোনো সত্যতা নেই।
You cannot copy content of this page