রিয়াজুল ইসলাম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সর্বস্তরের নেতা–কর্মী ও সাধারণ জনগণের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম।
এক বিবৃতিতে তিনি হাতিয়াবাসীকে আশ্বস্ত করে বলেন, আজিম পরিবার সবসময় আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি উল্লেখ করেন, দেশের গণতন্ত্রের মুক্তি, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং অবহেলিত-বঞ্চিত মানুষের বেঁচে থাকার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছও। এ আন্দোলনে বহু নির্যাতন ও জেল-জুলুমের শিকার হতে হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বিজয়ী ও পরাজিত সকল পক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, কোনো নিরীহ মানুষের ঘরবাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা না চালাতে। হাতিয়া সবার—এই বার্তা দিয়ে তিনি সবাইকে মিলেমিশে এলাকায় শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে, পক্ষ-বিপক্ষ থাকবে; তবে প্রতিহিংসার রাজনীতিতে না জড়ানোর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে “স্বৈরাচারের সঙ্গে কোনো ধরনের আঁতাত না করার” আহ্বান জানিয়ে তিনি নেতা-কর্মীদের সংযত আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
সবশেষে তিনি হাতিয়ার সার্বিক আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
You cannot copy content of this page