হাতিয়ার চানন্দী ইউনিয়নে ‘ধর্ষণ’ না ‘মারামারি’ দ্বিমুখী বক্তব্যে ধোঁয়াশা - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতিয়ার চানন্দী ইউনিয়নে ‘ধর্ষণ’ না ‘মারামারি’ দ্বিমুখী বক্তব্যে ধোঁয়াশা

রিয়াজুল ইসলাম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় চানন্দী ইউনিয়নে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি, সেখানে মারামারি হয়েছে, তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাতিয়া সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমের কাছে এ দাবি করেন।

শুক্রবার রাতে হাতিয়া চাননন্দী ইউনিয়নে এনসিপির শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার কারণে তিন সন্তানের জননীকে (৩২) নিজ ঘরে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিতে এসে এ অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তাঁকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করানো হয়। ভুক্তভোগী নারী স্থানীয় নলেরচর একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন গতকাল গণমাধ্যমকে বলেন, আজকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করেছেন যে তিনি ধর্ষণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়া এবং সাংবাদিকদের মাধ্যমে জেনে তদন্তের জন্য ঘটনাস্থলে একজন অ্যাডিশনাল এসপিকে পাঠানো হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে আশ্রয়ণ প্রকল্পে মারামারির ঘটনা ঘটেছে। যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, সে ঘটনার দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিল। তবু আমরা লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি বলেন, সারা দিন যে ঘটনাটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এনসিপি এসব প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দোষীদের শাস্তির আওতায় আনা হোক

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN