
নিজস্ব প্রতিনিধি, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় এই ভাষণ সম্প্রচার করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণটি সরাসরি প্রচার করা হবে।
সরকার গঠনের পর এটিই হবে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম জাতির উদ্দেশে ভাষণ। ভাষণে নতুন সরকারের নীতি, কর্মপরিকল্পনা, অর্থনীতি, গণতন্ত্র, আইনশৃঙ্খলা এবং উন্নয়নসংক্রান্ত দিকনির্দেশনা তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জনগণের প্রত্যাশা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাষণটি ঘিরে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ জনগণের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।
মন্তব্য করুন
You cannot copy content of this page