সরাইলে বাধার মুখে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় শহীদ মিনার এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
এ ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ঘটনার প্রতিবাদে রুমিন ফারহানার সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
এই খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে তার সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
ঘটনার বিষয়ে রুমিন ফারহানা অভিযোগ করেন, ‘পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এই হামলার চেষ্টা চালানো হয়েছে। বিএনপি যদি এখনই মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণাম ভয়াবহ হবে।’
তিনি আরও জানান, এই ন্যক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে। এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থাও তিনি গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
You cannot copy content of this page