
বাংলাদেশ ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। নারী জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনটাই খবর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের।
ভবিষ্যতে মঞ্জুরুলকে দেশের ক্রিকেটের কোনো কিছুতেই সম্পৃক্ত করবে না বিসিবি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই শাস্তি বহাল থাকবে।
কিছুদিন আগে জাহানার আলম মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। এরপর তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেখানেও লিখিতভাবে অভিযোগ করেন জাহানারা।
তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর গত ৪ ফেব্রুয়ারি বিসিবি জানায়, মঞ্জুরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। চারটি অভিযোগের মধ্যে দুটির সত্যতা মেলে বলে জানায় বিসিবি।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই আজ ভার্চ্যুয়াল মিটিংয়ে মঞ্জুরুলকে বাংলাদেশকে ক্রিকেটে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করছেন মঞ্জুরুল। গত বছরের ৩০ জুনের পর থেকে বিসিবির কোনো দায়িত্বে নেই তিনি।
মন্তব্য করুন
You cannot copy content of this page