
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৩ মার্চ (মঙ্গলবার) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের এই ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হবে।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ৩ মার্চ থেকে এবং ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে।
রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এবারও দুই অঞ্চলের ট্রেনের টিকিট আলাদাভাবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকালবেলা এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুরে বিক্রি শুরু হবে।
মন্তব্য করুন
You cannot copy content of this page