কাবুলে বিমান হামলা: তালেবানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, নিহত ১৮০+ - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাবুলে বিমান হামলা: তালেবানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, নিহত ১৮০+

তালেবানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান।

সীমান্তে পাকিস্তানের সামরিক স্থাপনা লক্ষ্য করে তালেবান সেনাদের হামলার পর ইসলামাবাদ পাল্টা পদক্ষেপ নিয়েছে। এর মধ্য দিয়ে আবারও ভয়াবহ সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

দুই দেশ থেকে দাবি করা হয়েছে, এই সংঘাতে এখন পর্যন্ত দুই পক্ষের মিলিয়ে ১৮০ জনের বেশি নিহত হয়েছেন।

সম্প্রতি কয়েক দফায় আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘাত বেঁধেছে। পরে সেটা মীমাংসা হয়েছে। তবে এবার কেন আবার সংঘাত বাঁধল তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমান্তগুলোর একটি। এই সীমান্তে প্রায়ই আত্মঘাতী হামলা, বোমা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে। দুপক্ষেরই দাবি, পার্বত্য এই সীমান্তে সার্বভৌমত্ব নস্যাতের চক্রান্তকারী সন্ত্রাসীদের আস্তানা রয়েছে। এ জন্য প্রায়ই তাদের প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হয়।

শুক্রবার ভোরের আগে গত ২২ ফেব্রুয়ারি আফগানিস্তানে রাতভর একাধিক বিমান হামলা চালায় পাকিস্তান।

আফগান সরকার জানায়, ওই হামলায় অনেকে হতাহত হয়েছেন। এর মধ্যে নারী-শিশুও রয়েছে।

তখন ইসলামাবাদ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ক্যাম্প ও আস্তানায় হামলা চালিয়েছে।

ওই হামলার কারণ হিসেবে পাকিস্তান জানায়, পাকিস্তানে সাম্প্রতিক আত্মঘাতী হামলার পর এই অভিযান চালানো হয়েছে। এসব হামলার মধ্যে ১৫ ফেব্রুয়ারি উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখওয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর বহরে আত্মঘাতী হামলায় এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা সদস্য নিহত হন।

এরপর ১৬ ফেব্রুয়ারি বাজৌরে নিরাপত্তা চৌকিতে বিস্ফোরকবাহী গাড়ি নিয়ে হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হয়। তারও আগে ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খাদিজাতুল কুবরা মসজিদে জোহরের নামাজের সময় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও ১৭০ জন আহত হন।

পাকিস্তানের দাবি, টিটিপি আফগানিস্তানে থাকা তাদের নেতাদের নির্দেশে পাকিস্তানে সাম্প্রতিক হামলাগুলো চালিয়েছে।

২২ ফেব্রুয়ারি পাকিস্তানের ওই হামলার জবাবে আফগান তালেবান জানায়, তারা এর জবাবে ‘বড় আকারের’ অভিযান শুরু করেছে। এরপর তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে সীমান্তে তাদের হামলায় ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, রাত ১২টায় উপ-আমিরের নির্দেশে হামলা বন্ধ করা হয়।

আফগানিস্তানের এই হামলার জবাবে ভোরে কাবুলের পাশাপাশি কান্দাহার ও পাকতিকা এলাকায় হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে আফগান শহরগুলোতে তাদের ‘পাল্টা হামলা’ ছিল ‘আফগান হামলার’ জবাব। তারা এই অভিযানের নাম দিয়েছে ‘গজব লিল হক’।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, কাবুল, পাকতিকা ও কান্দাহারে আফগান তালেবানের প্রতিরক্ষা ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে তালেবানের ১৩৩ সদস্য নিহত এবং দুই শতাধিক সদস্য আহত হয়েছেন।

আফগানিস্তানের সঙ্গে ‘প্রকাশ্য যুদ্ধ’ শুরু হয়েছে বলেও এক্সে একটি পোস্টে বলেছেন তিনি।

এর আগে গত বছরের অক্টোবরে দুই দেশ সংঘাতে জড়িয়েছিল। তখন উভয় পক্ষের ৭০-এরও বেশি মানুষ নিহত হন। সে সময় তারা যুদ্ধবিরতিতে সম্মত হলেও পরে থেকে থেকে সীমান্তে উসকানি ও সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN