ঢাকায় হাতিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ, সভাপতি রবিন সম্পাদক মাসুম - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় হাতিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ, সভাপতি রবিন সম্পাদক মাসুম

ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত হাতিয়া উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’। নবগঠিত এই সংগঠনের কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুল মাসুম।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের একটি রেস্তোরাঁয় ইফতার অনুষ্ঠানের পর সংগঠনটির আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিটিভির প্রডিউসার (নিউজ) ইয়াসিন রাসেল এবং সহ-সভাপতি হয়েছেন নাগরিক টেলিভিশনের সিনিয়র সংবাদ উপস্থাপক ফয়সাল মোর্শেদ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিটিভির রিপোর্টার সাদ্দাম হোসাইন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিন এবং অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বাধীন নিউজের স্টাফ রিপোর্টার দিনাজ উদ্দিন।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিটিভির মিশরাত জাহান মিশু এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন বাংলাদেশ টাইমসের রিপোর্টার নাহিমুর রহমান সাকিল। সমাজকল্যাণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রাইম টিভি নিউজের উপস্থাপক শমীমা লনী।

এছাড়া তথ্যপ্রযুক্তি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাই টিভির অভি আরিফ এবং প্রচার সম্পাদক হয়েছেন সিটিজেন জার্নাল২৪ ডটকমের স্টাফ রিপোর্টার মেহেদী হাছান মাহীম।

হাতিয়া জার্নালিস্ট ফোরাম, ঢাকার কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাহাদ উদ্দিন, জনকণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওমর ফারুক জিলন এবং আমার সংবাদের রিপোর্টার আবিদ উল্যাহ জাকের।

ঢাকায় কর্মরত হাতিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং হাতিয়ার মানুষের সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN