নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
২৩ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

হাতিয়ার নলচিরা ঘাটে হঠাৎ করেই স্পিডবোট ভাড়া ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা নেওয়া হচ্ছে, যা নিয়ে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া ২০০ টাকা বৃদ্ধি করায় সাধারণ যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

ঘাটে উপস্থিত কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, তেলের সংকটের অজুহাতে তারা এই বাড়তি ভাড়া নিচ্ছেন। চালকদের দাবি, ঘাটের ইজারাদারের সম্মতিতেই ভাড়া বাড়ানো হয়েছে। তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা লিখিত নির্দেশনা পাওয়া যায়নি।

এদিকে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে চালকদের একাধিকবার বাকবিতণ্ডার ঘটনাও ঘটছে। অনেক যাত্রী অভিযোগ করেন, বাধ্য হয়েই বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে, কারণ বিকল্প কোনো ব্যবস্থা নেই।

স্থানীয়দের মতে, এভাবে হঠাৎ ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে এবং এটি এক ধরনের যাত্রী হয়রানি। তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

যাত্রীদের দাবি, ভাড়া নির্ধারণে স্বচ্ছতা আনা এবং অনিয়ম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি। না হলে এই পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN