হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
২৫ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

ফখরুল ইসলাম নিশো|হাতিয়া প্রতিনিধি।

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান এমপি আবদুল হান্নান মাসুদের এই নির্বাচনী এলাকায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এলাকাটিতে প্রতি লিটার অকটেন বর্তমানে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই হাতিয়ার বিভিন্ন বাজারে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে তেলের দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছে। সাধারণ মোটরসাইকেল চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা নিরুপায় হয়ে চড়া মূল্যে তেল কিনতে বাধ্য হচ্ছেন।
ভোক্তাদের অভিযোগ, দেশের অন্যান্য স্থানে তেলের দাম স্বাভাবিক থাকলেও হাতিয়ায় প্রশাসনের সঠিক নজরদারির অভাবে ব্যবসায়ীরা নিজেদের ইচ্ছেমতো দাম হাঁকাচ্ছেন। ৫০০ টাকা লিটার দরে অকটেন বিক্রি হওয়ায় যাতায়াত ও পণ্য পরিবহনের খরচ কয়েকগুণ বেড়ে গেছে।
এলাকার বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এমপি আবদুল হান্নান মাসুদের এলাকা হওয়া সত্ত্বেও এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের বাজারে এমন অরাজকতা কাম্য নয়। তারা দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিয়ে তেলের দাম নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ দাবি করেছেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে এবং কেউ অবৈধভাবে দাম বেশি রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN