
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাদের ভাষণ রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে সম্প্রচার করা হবে।
প্রচার সূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এর পর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এছাড়াও একই দিনে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে জাতির উদ্দেশে ভাষণ সম্প্রচারের কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের।
এর আগে গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণ সম্প্রচার করা হয় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের (চরমোনাই পীর)। সেদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীর এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ প্রচার করে বিটিভি।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এ ধারাবাহিক ভাষণকে নির্বাচনপূর্ব গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন
You cannot copy content of this page