হাতিয়া–ঢাকা রুটে চালু হচ্ছে ‘Sara Express’ বাস সার্ভিস, স্বপ্নপূরণের পথে দ্বীপবাসী - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতিয়া–ঢাকা রুটে চালু হচ্ছে ‘Sara Express’ বাস সার্ভিস, স্বপ্নপূরণের পথে দ্বীপবাসী

দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষের জন্য এলো এক আনন্দঘন ও আশাব্যঞ্জক সংবাদ। দীর্ঘদিনের স্বপ্ন, অপেক্ষা ও দাবির বাস্তব রূপ নিতে যাচ্ছে। খুব শিগগিরই চালু হতে যাচ্ছে হাতিয়া থেকে ঢাকা রুটে ‘Sara Express Official’ বাস সার্ভিস, যা হাতিয়াবাসীর যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

স্থানীয় সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, সচেতন নাগরিক এবং সংশ্লিষ্ট মহলের ধারাবাহিক লিখালিখি, আলোচনা ও দাবির ফলেই এই উদ্যোগ সফলতার পথে এগিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইনশাআল্লাহ ঈদের আগেই এই বাস সার্ভিস চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ঈদের আগে ঢাকাগামী যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর হয়ে উঠবে।

এই বাস সার্ভিসটি শুধু একটি পরিবহন ব্যবস্থা নয়; এটি হাতিয়া ও রাজধানীর মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা। আধুনিক ও মানসম্মত Hino মডেলের বাস ব্যবহারের মাধ্যমে যাত্রীদের জন্য আরামদায়ক, নিরাপদ ও নির্ভরযোগ্য ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উদ্যোক্তারা হাতিয়ার সম্মানিত ঢাকাগামী যাত্রীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, যাতায়াতের ক্ষেত্রে ‘Sara Express’ বেছে নিয়ে এই উদ্যোগকে সহযোগিতা করলে সেবাটি দীর্ঘস্থায়ী ও কার্যকর রাখা সম্ভব হবে। তাদের মতে, সাধারণ মানুষের সমর্থনই এই পরিবহন সেবার সফলতা ও স্থায়িত্ব নিশ্চিত করবে।

এই উদ্যোগ বাস্তবায়নে আন্তরিক সহযোগিতা ও আগ্রহের জন্য নোয়াখালীর জে.এস.কে কোম্পানির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এই বাস সার্ভিস চালু হলে হাতিয়ার মানুষের যাতায়াত সহজ হবে, সময় ও অর্থ সাশ্রয় হবে এবং দ্বীপটির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

হাতিয়াবাসীর প্রত্যাশা, উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দ্বীপটি আরও এগিয়ে যাবে একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN