হাতিয়ায় বিএনপির সম্মানহানিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা— নাসির - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাতিয়ায় বিএনপির সম্মানহানিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা— নাসির

ফখরুল ইসলাম, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নোয়াখালীর হাতিয়ায় শাপলা কলিতে ভোট দেওয়ায় এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগের বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জনমনে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং বিএনপির সম্মানহানির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে—এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ দাবি করেন। স্ট্যাটাসের বিষয়টি নাছির উদ্দীন নাছির নিজেই নিশ্চিত করেন।

নাছির উদ্দীন নাছির লিখেছেন, সকল প্রাপ্ত তথ্য-প্রমাণ, ভিডিও বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ের বিস্তারিত যাচাই-বাছাই পর্যালোচনা করে এ পর্যন্ত হাতিয়ার ঘটনাটি অনেকের কাছেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলেই প্রতীয়মান হচ্ছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে আমরা সমীচীন মনে করি না। আমরা চাই—আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক।

তিনি বলেন, কিন্তু তদন্তে যদি প্রমাণিত হয় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে একটি মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না। বাংলাদেশে মব কালচার, অপপ্রচার এবং চরিত্রহননের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তিকে কলঙ্কিত করার চেষ্টা শুধু রাজনৈতিক অপরাধ নয়—এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। এমন অপকৌশল প্রমাণিত হলে সংশ্লিষ্ট সকল পক্ষ—শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থি গোষ্ঠী ও এনসিপিকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

নাছির আরও লেখেন, জনমনে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং বিএনপির সম্মানহানির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে—এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। বিশেষ করে এনসিপির নেতা হান্নান মাসুদের ভূমিকা নিয়ে যে গুরুতর প্রশ্ন উঠেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। তাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে—এটাই ন্যায়বিচার ও জনমতের দাবি।

পোস্টের শেষে ছাত্রদল সেক্রেটারি লিখেছেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই—রাজনীতি হোক আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতিযোগিতা; মিথ্যা নাটক, মব উসকানি ও চরিত্রহননের মাধ্যমে নয়। সত্য প্রতিষ্ঠিত হবেই—এটাই আমাদের অটল বিশ্বাস।

প্রসঙ্গত, হাতিয়ার চানন্দি ইউনিয়নের ওই ঘটনাস্থল নোয়াখালী সুবর্ণচর উপজেলার পাশাপাশি। ছাত্রদল সেক্রেটারি নাছির উদ্দীন নাছিরের বাড়ি সুবর্ণচরে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN