প্রথমবার বাংলাদেশ জামায়াতে ইসলামির শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রথমবার বাংলাদেশ জামায়াতে ইসলামির শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রথমবারের মতো পুষ্পস্তবক অর্পণ করল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন জামায়াত আমীরসহ ১১ দলের সংসদ সদস্যরা।

রাত ১২টা ১ মিনিটের দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেন জামায়াত আমীরের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এরপর ১২টা ১০ মিনিটের দিকে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ডা. শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা শহীদ বেদিতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া করেন।

জানা গেছে, অতীতে জামায়াতের পক্ষ থেকে এভাবে শহীদ মিনারে ফুল দেওয়া হয়নি; এবারই প্রথমবারের মতো দলীয়ভাবে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন করা হলো।

এর আগে প্রধানমন্ত্রী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

একুশের প্রথম প্রহর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ভাষা শহীদদের স্মরণে দিবসটি রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN