মাইজদীতে ধর্ষণ আইন সংস্কার জোটের সভা, দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
৪ মার্চ ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাইজদীতে ধর্ষণ আইন সংস্কার জোটের সভা, দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি

মাইজদীতে জেলা বার এসোসিয়েশন ভবনের তৃতীয় তলায় বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত ধর্ষণ আইন সংস্কার জোট -এর জেলা ভিত্তিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শুরু করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) নোয়াখালী ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট লিয়াকত আলী খান, এবং সভাপতিত্ব করেন অনন্যা বহুমুখী সংস্থার পরিচালক হাছিনা চৌধুরী।

সভায় ধর্ষণ আইন সংস্কারের বর্তমান অবস্থা, ভুক্তভোগীর নিরাপত্তা, মামলার দ্রুত বিচার এবং আইনের কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

সভায় আলোচনা করেন প্রাপ্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান আরমান আক্তার মুনা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদক সামসুন নাহার রুপা, জেলা মানবাধিকার কমিশনের সদস্য লেখিকা নুশরাত রুমু এবং পার্টিসিপেটরি রিসার্চ একশন নেটওয়ার্ক (প্রাণ)-এর প্রধান নির্বাহী নুর আলম মাসুদ।

বক্তারা জানান, ধর্ষণ মামলার দ্রুত বিচার, ভুক্তভোগীবান্ধব তদন্ত প্রক্রিয়া এবং আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনের যথাযথ প্রয়োগ ও সংশোধনের আহ্বান জানান।
সভায় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN