
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের সিডিএসপি বাজারের দক্ষিণে শহীদ নগর (দালাল বাজার) সংলগ্ন হাজী আনোয়ার উদ্দিন জামে মসজিদে এক খতিবের ওপর হামলার অভিযোগ উঠেছে।
বুধবার জোহরের নামাজের পর মসজিদে কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মো. ওস্তা মিরাজ নামের এক ব্যক্তি মসজিদের খতিব ও ইমাম মুফতি নুর উদ্দিন ফয়জী সাহেবের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি হুজুরের সঙ্গে খারাপ আচরণ করে অতর্কিত হামলা চালান।
এ সময় মুফতি নুর উদ্দিন ফয়জী আহত হন এবং তার নাক থেকে রক্ত ঝরতে দেখা যায়। ঘটনাটি মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।
এ বিষয়ে স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
You cannot copy content of this page