সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
১১ মার্চ ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার থেকে উপহার হিসেবে পাওয়া ১২ হাজার ৫০০ কার্টুন খেজুর দেশের বিভিন্ন জেলায় বরাদ্দ দিয়েছে সরকার। এই বরাদ্দের অংশ হিসেবে নোয়াখালী জেলার জন্য নির্ধারিত ২৪৩ কার্টুন খেজুরের মধ্যে হাতিয়া উপজেলার ভাগে পড়েছে ২৫ কার্টুন।

খেজুরের বরাদ্দ নিয়ে জনমনে কৌতূহল ও আলোচনার প্রেক্ষাপটে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, হাতিয়ার জন্য বরাদ্দকৃত ২৫টি কার্টুনের প্রতিটিতে ৮ কেজি করে মোট ২০০ কেজি খেজুর রয়েছে।

এমপি হান্নান মাসউদ বলেন, বরাদ্দকৃত খেজুরের কার্টুনগুলো এখনো জেলা প্রশাসন থেকে হাতিয়ার সংশ্লিষ্ট অফিসে পৌঁছায়নি। খেজুরগুলো হাতে পাওয়া মাত্র প্রশাসনের মাধ্যমে হাতিয়ার এতিমখানা, হেফজ ও কওমি মাদরাসাগুলোতে বৈষম্যহীনভাবে সমানভাবে বণ্টন করা হবে।

এমপি হান্নান মাসউদ নিজেকে জবাবদিহিতায় বিশ্বাসী উল্লেখ করে নাগরিক অধিকারের বিষয়ে সচেতনতা ও প্রশ্ন তোলার জন্য হাতিয়ার সচেতন মহলকে ধন্যবাদ জানান।

পোস্টের বিষয়টি নিশ্চিত করে আব্দুল হান্নান মাসউদ গণমাধ্যমকে বলেন, হাতিয়ার জন্য বরাদ্দকৃত খেজুর এখনো জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছায়নি। খেজুরগুলো হাতে পাওয়া মাত্রই প্রশাসনের মাধ্যমে এতিমখানা, হেফজ ও কওমি মাদরাসায় বৈষম্যহীনভাবে বণ্টন করা হবে। এছাড়াও নির্বাচনি ইশতেহারে দেয়া শ্বেতপত্র প্রকাশ ও প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রতিশ্রুতিও আমি বাস্তবায়ন করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN