হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

মাহবুবুর রহমান শামীম সাহেবের নিকট খোলা চিঠি –
জনাব,
আমি নেয়ামত উল্লাহ নিরব বলছি । ২০১৮ সালের কৌটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০১৯ সালে সরাসরি রাজনীতিতে সক্রিয় হয় । হাতিয়ার রাজনীতির অতীত কেমন ছিলো সেটা আপনি সম্পূর্ণ অবগত না থাকলেও জেনে নেওয়ার অনুরোধ করছি। মোহাম্মদ আলির বিরুদ্ধে ওপেন স্লোগান, সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে আমরা ছাত্র অধিকার পরিষদের কয়েকজন ছিলাম। আমি হাতিয়া উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ছিলাম। কয়েক ধাপে আমাদের হামলা করা হয় রক্তাক্ত করা হয় মোবাইল নিয়ে যায় তবুও আমরা বিন্দুমাত্র পিছুটান দি নাই। আমাদের আজকে হামলা করছে আমরা আগামীকাল আবার প্রোগ্রাম করছি। আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে স্লোগান দিতাম তখন আপনার এখন যে নেতা কর্মী তখন তারা ওনার সাথে লেয়াজু মেন্টেন করতো রাত হলে হাজিরা দিতো ।

আপনি হাতিয়ায় আসার পর আপনার নেতা কর্মীদের পক্ষ থেকে দুটি মামলা উপহার পেয়েছি ৩ বার হামলা করছে।
আমাকে একটা হত্যা মামলার আসামি করা হয় যার নূন্যতম আমার সংযুক্ত নেই, ঘটনা হয় চরে আমি ছিলাম চট্টগ্রাম কোচিং থেকে ভ্রমণে । কিন্তু আপনার কর্মীরা আমার নামে মামলা দেই একটা না দুটি মামলা, তারমধ্যে একটি মার্ডার মামলা।
রাজনীতি আমি ও করি আপনার কোন নেতা বলতে পারবে না আমি আপনাকে অপমান অসম্মান করে কাউকে কিছু বলছি। আমার রাজনৈতিক ইথ্রিক্সে এইসব নেই।
আজ পর্যন্ত আপনার নেতা কর্মী না অন্য কেউ বলতে পারবে না কারো বিন্দুমাত্র ক্ষতি করছি অথবা ক্ষতি করার পরিকল্পনা করছি। আমি ৮/১০ জনের মতো রাজনীতি করি না এবং পছন্দ ও করি না।

গতকাল আমার উপর যে হামলা করছে আপনার নেতাকর্মীরা আমি ভাবছিলাম আমাকে হত্যা করার পরিকল্পনা করছে। আমার বাম পাশে যুব দলের সভাপতি ইসমাইল ভাই ছিলেন – ওনার মুখে আপনার আরো এক নেতা কাঠ মারছে( যদিও আমাকে টার্গেট করে মারছে)সঙ্গে সঙ্গে আমি ধরে বলি ভাই কি হয়েছে পিছন থেকে আমাকে রড়, ইট দিয়ে যা পারছে মারছে এবং আমাকে হত্যা করার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হয় । ইসমাইল ভাইয়ের কি হয়েছে দেখতেই আমার উপর —
আপনার সম্পর্কে আমি যথেষ্ট অবগত আপনি একজন শান্তিপ্রিয় মানুষ।
কিন্তু,
আপনি যে নেতা কর্মীদের নিয়ে রাজনীতি করেন তারা তো মানুষ না জানোয়ারের চেয়ে হিংস্র। স্বাভাবিক কথাই আসে দল খারাপ খেললে দলের অধিনায়কের উপর চাপ আসে ঠিক আমি বলতে চাই আপনার এই সন্ত্রাসীদের যেহুতু আপনি নেতা অবশ্যই এই সন্ত্রাসীদের প্রধান নায়ক আপনি।
আপনার যদি আমাকে নিয়ে আর কোন পরিকল্পনা থাকে বলে দিয়েন – ছোট একটা শরীর সহ্য করতে না পারলে মেরে পেলিয়েন তবুও আমি আজাদীর পক্ষে থাকবো এবং সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান করবো ।
আর কতবার হামলা করবেন? আর কতবার মামলা দিলে আপনার নেতাকর্মীরা খুব খুশি হবেন?
আমি নেয়ামত উল্লাহ নিরব আপনাকে এতটুকু বলতে চাই, আমরা মৃত্যু হবে কিন্তু অন্যায় অনিয়মের সাথে কখনো কম্প্রোমাইজ করতে পাবরো না।
ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। রক্তমাখা হাত দিয়েও আপনার জন্য দোয়া করি – আল্লাহ যেনো তার সকল বান্দাদের হেদায়েত দান করেন।

নেয়ামত উল্লাহ নিরব
সভাপতি
হাতিয়া উপজেলা জাতীয় ছাত্রশক্তি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN