হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে: - সবার আগে হাতিয়া
প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তাজনেহার বেগম ওরফে তান্না বেগম (৩০) তিন সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার ২নং চানন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আল-আমিন গ্রামের বাসিন্দা মিলন উদ্দিন, যিনি এলাকায় ‘চোরা মিলন’ নামে পরিচিত। তিনি স্থানীয় বিএনপির একজন কর্মী বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, তার বিরুদ্ধে এলাকায় নানা ধরনের অপকর্মের অভিযোগও রয়েছে এবং একাধিক বিয়ের কারণেও তিনি এলাকায় পরিচিত।
কিছুদিন আগে তিনি এলাকার এক স্বামী পরিত্যক্তা নারীকে বিয়ে করেন। এ বিষয়টি নিয়ে তার দ্বিতীয় স্ত্রী তাজনেহার বেগম (তান্না) প্রতিবাদ করলে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়।
অভিযোগ রয়েছে, গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে নিজ বসতঘরে ঝগড়ার এক পর্যায়ে মিলন উদ্দিন তার স্ত্রীকে রাতভর মারধর করেন। স্থানীয়দের দাবি, রাত থেকে সকাল পর্যন্ত কয়েক দফায় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।
পরে বৃহস্পতিবার ভোরে গুরুতর আহত অবস্থায় তান্না বেগম পাশের বাড়িতে তার বোনের কাছে আশ্রয় নিতে গেলে অভিযুক্ত স্বামী সেখানে গিয়ে তাকে ও তার বোনকে মারধর করে আবার নিজ বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর একটি মোটা গাছের ডাল দিয়ে আঘাত করলে তান্না বেগম মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান বলে অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী জানান, প্রথমে ঘটনাটিকে বিষপানে আত্মহত্যা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে নিহতের কিশোর ছেলে ইমন উপস্থিত লোকজনকে একটি গাছের ডাল দেখিয়ে দাবি করে, তার বাবা ওই ডাল দিয়ে তার মাকে আঘাত করলে তিনি মারা যান।
নিহত তাজনেহার বেগম তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামের ‘গাড়িওয়ালাগো বাড়ি’র আবদুল জলিলের মেয়ে বলে জানা গেছে।
এ বিষয়ে মোরশেদ বাজার তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. শহিদ উল্যাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন,
“ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় জ্বালানি তেলের বাজারে অস্থিরতা: প্রতি লিটার অকটেন ৫০০ টাকা

নলচিরা ঘাটে স্পিডবোট ভাড়া ৩০০ থেকে ৫০০: যাত্রীদের ক্ষোভ, চালকদের সঙ্গে বাকবিতণ্ডা

সব কিছু ঠিক আছে।

ওকে

ছদ্মনামে পর্ণ সাইটে ইউএনও আলাউদ্দিন, ভিডিও ফাঁসে চাঞ্চল্য

নোয়াখালীতে চাঁদাবাজির সময় গণপিটুনির শিকার এনসিপি নেতার ছেলেসহ ৩ জন

সুবর্ণচরে খাসজমি দখলের তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্তার শিকার সাংবাদকর্মী

আফগানিস্তানের চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪ শতাধিক

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: চট্টগ্রামে স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

হেদায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে অভিযোগ

১০

হাতিয়ায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, হত্যার অভিযোগ স্থানীয় বিএনপি কর্মীর বিরুদ্ধে:

১১

হামলা ও মামলার অভিযোগ তুলে শামীমের কাছে নিরবের খোলা চিঠি

১২

সংসদের স্পিকারের আসনের ওপরে স্থাপন করা হলো কালিমা তাইয়্যেবা ক্যালিগ্রাফি

১৩

সৌদি উপহারের খেজুর: হাতিয়ার ভাগে ২৫ কার্টুন, সমানভাবে বিতরণের আশ্বাস এমপির

১৪

গণমাধ্যমে কথা বলায় মন্ত্রী-এমপিদের সতর্ক থাকতে বললেন তারেক রহমান

১৫

কুকুর ঢোকা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে ইমামের ওপর হামলা

১৬

১৬ মার্চ জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

হাতিয়া-ঢাকা লঞ্চে কলেজছাত্রী ধর্ষণ: এক আসামির স্বীকারোক্তি, অন্যজন রিমান্ডে

১৮

সুবর্ণচরে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার ও দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৯

প্রশাসনের নাকের ডগায় চলছে সরকারি খাসজমি দখলের মহোৎসব

২০

You cannot copy content of this page

 Developed by : SHAHADAT HOSSEN